চরভদ্রাসনে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় চরভদ্রাসন উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুলহাস হোসেন সৌরভ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হোসেন,উপজেলা বিএনপির আহবায়ক ওহিদুজ্জামান মোল্লা। যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর। সাবেক বিএনপির সেক্রেটারি আব্দুল কুদ্দুস। চরঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদু।সিনিয়র সাংবাদিক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম মোল্লা, সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিল।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ফ্যামিলি কার্ড কার্যক্রমের মূল লক্ষ্য স্বাবলম্বী পরিবার গঠনে সহায়তা করা। এ কার্যক্রমের আওতায় দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের উদ্দেশ্য, পদ্ধতি ও বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের অবহিত করা হয়।
কার্যক্রমটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য পরিবারভিত্তিক সঠিক তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করা এবং কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য ও বাস্তবায়ন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন।
























