1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান-এস এম জিলানী

ছাইম খান টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৩

বর্ণিল আয়োজন, ফুলেল শুভেচ্ছা আর আনন্দ-উচ্ছ্বাসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে নতুন শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান। নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে কলেজে পদার্পণ করা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। এ সময় উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান তাঁরা।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় কলেজের একাডেমিক ভবনে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাইদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। তিনি নবীন শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে স্বাগত জানান এবং তাঁদের ভবিষ্যৎ জীবন ও শিক্ষাজীবন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বক্তব্যে প্রধান অতিথি এস এম জিলানী বলেন, কলেজ কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের স্থান নয়; এটি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, চিন্তাশক্তি ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এখান থেকেই গড়ে ওঠে আগামী দিনের দক্ষ ও যোগ্য নেতৃত্ব। তাই শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলাবোধ, সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দিতে হবে। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জন্যও তাঁদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। এ সময় কলেজ ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। নতুন সহপাঠী, নতুন শিক্ষাঙ্গন আর ভবিষ্যৎ গড়ার নানা স্বপ্ন নিয়ে দিনটি উপভোগ করেন নবীন শিক্ষার্থীরা।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে নবীন শিক্ষার্থীরা জানান, কলেজজীবনের প্রথম দিনটি তাঁদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। নতুন পরিবেশে নিজেদের মেধা, যোগ্যতা ও দক্ষতা বিকাশের পাশাপাশি ভালো ফলাফল অর্জন এবং ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করাই তাঁদের লক্ষ্য।

নবীনদের পদচারণায় মুখর হয়ে ওঠা কলেজ ক্যাম্পাস, অনুষ্ঠানটি পরিণত হয় নতুন সম্ভাবনা, প্রত্যাশা ও আগামীর স্বপ্ন বুননের এক আনন্দঘন মিলনমেলায়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৫৫:১৩ পূর্বাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান-এস এম জিলানী

আপডেট সময় : ০৮:৫৫:১৩ পূর্বাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬