1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তজুমদ্দিনে দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সুলাইমান পোদ্দার , তজুমদ্দিন প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮

ভোলার তজুমদ্দিনে আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর, সৌহার্দ্যপূর্ণ ও সাড়ম্বরে উদযাপনের লক্ষ্যে এক বিশেষ প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ অক্টোবর (সোমবার) বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার মূল উদ্দেশ্য ছিল পূজা চলাকালীন সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, প্রতিটি মণ্ডপে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতি বজায় রাখা।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বনি আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসব নিরাপদে সম্পন্ন করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও বনি আমিন বলেন, “দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আমাদের আবহমান কালের সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে যেকোনো ধরণের বিশৃঙ্খলা রোধে সতর্ক ও সজাগ থাকতে হবে।”
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তজুমদ্দিন থানার তদন্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত দাস।
উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতির চিত্রও দেখা যায় এ সভায়। এতে উপস্থিত থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রব এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা আলহাজ্ব সাইদুর রহমান রিপন, তজুমদ্দিন প্রেস ক্লাবের সভাপতি সাইদুল হক মুরাদ, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক সাদী।
এ সময় আরো উপস্থিত ছিলেন তজুমদ্দিন কোস্টগার্ড,ফায়ার সার্ভিস,আনসার ভিডিপি কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভায় উপজেলার আওতাধীন সকল পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশ নিয়ে নিজ নিজ মণ্ডপের প্রস্তুতি তুলে ধরেন এবং প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপে পূর্ণ আস্থা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৫৮:০৮ পূর্বাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

তজুমদ্দিনে দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫৮:০৮ পূর্বাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬