নোবিপ্রবি অর্থনীতি বিভাগের রয়েল ইকোনমিক্স ক্লাবের নতুন কমিটি গঠন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অর্থনীতি বিভাগের সংগঠন রয়েল ইকোনমিক্স ক্লাব (REC) এর সপ্তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।রবিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স রুমে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির প্রধান উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড মো মোকাম্মেল করিম তউফিক এই কমিটির ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুব্রত দে এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রিয়াদ হোসেন সরকার।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন স্বপ্নীল পাল তূর্য। যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন তাসনিম জান্নাত এবং কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করবেন বিবি সকিনা শান্তা।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইকবাল হোসেন এবং উপ-সম্পাদক হিসাবে দায়িত্ব পেলেন মো. মহসিন কবির। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে মো. নাফিস ইকরাম, মাহবুবুর রহমান, সৈয়দ হাসনাত বিন জামাল ও সুমাইয়া আক্তার।
জনসংযোগ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন নওরীন জাহান চৌধুরী। কার্যনির্বাহী সদস্য হিসেবে থাকবেন মো. আব্দুল্লাহ শাহাদ, সানিয়া মেহের সম্পা ও ফারুমা ইয়াসমিন।
গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জয় গোপাল বণিক এবং উপ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর আলম ভূঁইয়া। কার্যনির্বাহী সদস্য হিসেবে থাকবেন ইসরাত জাহান মুক্তা ও অর্ণা রুমা দাস।
ডিজাইন এবং প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাতুল হাসান। কার্যনির্বাহী সদস্য হিসেবে থাকবেন তাইয়েব বিন আহমাদ ও নুসরাত জাহান।
বিতর্ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী মোমতাহিনা নওরীন এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে থাকবেন উম্মে হাবিবা।
উক্ত কমিটির উপদেষ্টার চূড়ান্ত তালিকাও প্রকাশ করা হয়েছে। ঘোষিত কমিটিতে প্রধান উপদেষ্টা হলেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোকাম্মেল করিম তৌফিক।কমিটির অন্যান্য উপদেষ্টা হিসেবে রয়েছেন-সহকারী অধ্যাপক মো. ফরিদ দেওয়ান, সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, সহকারী অধ্যাপক ফারিয়ান তাহরিম এবং সহকারী অধ্যাপক আফরিদা জিন্নুরাইন ঊর্বী।
সভাপতির বক্তব্যে সুব্রত দে বলেন, প্রশংসা পরম করুণাময় ঈশ্বরের।কৃতজ্ঞতা প্রকাশ করছি রয়্যাল ইকোনোমিক্স ক্লাবের উপদেষ্টামণ্ডলী ও সাবেক নেতৃবৃন্দের প্রতি যারা আমার ওপর আস্থা রেখে এই গুরুদায়িত্ব অর্পণ করেছে।ক্লাবকে সামনের দিকে এগিয়ে নেওয়া এবং বিগত বছরগুলোতে নানা সীমাবদ্ধতার কারণে অপূর্ণ থেকে যাওয়া উদ্যোগগুলো বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। আমি বিশ্বাস করি, ক্লাবের সকল সদস্যদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রয়্যাল ইকোনোমিক্স ক্লাবকে আরও গতিশীল, সমৃদ্ধ ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. রিয়াদ হোসেন সরকার বলেন, রয়্যাল ইকোনমিক্স ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই অর্জন আমার জন্য যেমন সম্মানের, তেমনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বেরও। আমি বিশ্বাস করি, ক্লাবের সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে রয়্যাল ইকোনমিক্স ক্লাবকে শিক্ষা, অর্থনৈতিক গবেষণা, জ্ঞানচর্চা ও নেতৃত্ব বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নেওয়া সম্ভব। আমি আমার দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করা, নতুন ধারণা ও গবেষণাভিত্তিক উদ্যোগকে উৎসাহিত করা এবং সদস্যদের দক্ষতা বিকাশে কাজ করাই হবে আমার অন্যতম অগ্রাধিকার। এ পথচলায় সকলের সহযোগিতা, পরামর্শ ও সমর্থন কামনা করছি।


























