1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী রেঞ্জে সেরা নওগাঁ জেলা পুলিশ, শ্রেষ্ঠ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

রাজশাহী রেঞ্জের সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেছে নওগাঁ জেলা পুলিশ। একই সঙ্গে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম।

সভায় রেঞ্জাধীন জেলাগুলোর সার্বিক অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কার্যক্রম, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এসব কার্যক্রমের অভিন্ন মানদণ্ডে মূল্যায়নে নওগাঁ জেলা পুলিশ প্রথম স্থান অর্জন করে। পাশাপাশি শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে স্বীকৃতি পান নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এ অর্জনকে নওগাঁ জেলা পুলিশের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা, অপরাধ দমনে দায়িত্বশীল ভূমিকা এবং নওগাঁবাসীর সহযোগিতার ফল হিসেবে উল্লেখ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ এ সভায় কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অতিরিক্ত ডিআইজি, পিবিআই, রাজশাহী বিভাগ; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; রেঞ্জাধীন বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নওগাঁ জেলা পুলিশের এ অর্জন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৫৫:২৫ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

রাজশাহী রেঞ্জে সেরা নওগাঁ জেলা পুলিশ, শ্রেষ্ঠ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

আপডেট সময় : ০১:৫৫:২৫ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬