সীতাকুণ্ড সাত টন ইলিশ জব্দ ও তিন লাখ ৮০ হাজার টাকা জরিমান
চট্টগ্রাম সীতাকুন্ড সরকারি নিষেধাজ্ঞাও অমান্য করে সাগরে মাছ ধরার অভিযোগে, ৭ টন ইলিশমাছ ও চারটি বোট জব্দ করা হয়ে ও তিন লক্ষ আশি হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে সাত টন ইলিশ মাছ গরিব দুখির মাঝে বিতরণ করে দেওয়া হয়েছে।
রোববার( ১২অক্টোবর) রাত আনুমানিক ২:৩০ মিনিটে দিকে সাগরে এই অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা মোতাছিম বিল্লার। এতে অভিযান সহযোগিতা করেন
কোস্টগার্ডের কর্মকর্তারা।
এ অভিযানে মৎস্য দপ্তরের সূত্রে জানান,গত ২ অক্টোবর থেকে আগামী ২৯ শে অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষেধাজ্ঞ জারি করেন। এবং বলা হয় এতে ক্রয়-বিক্রয় পরিবহন ও মজুদের সরকারি নিষেধাজ্ঞা চলছে। মা ইলিশের প্রজনন নিবিঘ্ন করতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহ,বলেন মা ইলিশ রক্ষায় এই ধরনের অভিযোগ অব্যাহত থাকবে, সাগরে এই ইলিশ মাছ নিষেধাজ্ঞা চলাকালী, অবৈধভাবে ইলিশ মাছ শিকার করতে দেওয়া হবে না, আমাদের এ সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের করতে মৎস অধিদপ্তর ও কোস্টগার্ডের কর্মকর্তারা সহ কঠোর অবস্থানের থাকবো এবং অভিযান চলবে।
এই অভিযানে বাংলাদেশ কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমেন্ট ,ইকবাল পিও এবং তার দল অংশগ্রহণ করে
এই অভিযানে আরো উপস্থিত ছিলেন সরকারি মৎস্য কর্মকর্তা পিআরএল,মোহাম্মদ আবুল কালাম আজাদ। ও মোহাম্মদ রাশেদ আহমেদ সহ মৎস্য কার্যালয়ে কর্মরতারা।
























