1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্যোগে আতঙ্ক নয়,প্রস্তুতিই বাঁচাবে প্রাণ: দৌলতপুরে ভূমিকম্প-অগ্নিকাণ্ডের মহড়া

আব্দুল আল মামুন, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩১

“ঘরে থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুরে বর্ণাঢ্য র‍্যালি ও ভূমিকম্প-অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকালে দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় চত্বরে এ মহড়ার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। মহড়া পরিচালনা করে দৌলতপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

মহড়ায় ভূমিকম্পের সময় করণীয়, অগ্নিকাণ্ডে উদ্ধার কৌশল, আহতদের প্রাথমিক চিকিৎসা ও আগুন নেভানোর বাস্তব কৌশল প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিসের এই চমকপ্রদ মহড়া দেখতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ ভিড় জমায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, সিনিয়র শিক্ষক মো. মফিজুর ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবউল্লাহ নোমানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৫১:০৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

দুর্যোগে আতঙ্ক নয়,প্রস্তুতিই বাঁচাবে প্রাণ: দৌলতপুরে ভূমিকম্প-অগ্নিকাণ্ডের মহড়া

আপডেট সময় : ০৭:৫১:০৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬