1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

মোঃ বাদল শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৯

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের মামলায় ফিরোজ সিকদার নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৬ ডিসেম্বর রাতে কাশিয়ানী উপজেলার পুইশুর এলাকায় ১৫ বছর বয়সী ওই কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন ফিরোজ সিকদার। এ সময় কিশোরীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে আসামি পালিয়ে যান।

পরে এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার কাশিয়ানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামি ফিরোজ সিকদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি (পিপি) মো. তৌফিকুল ইসলাম বলেন, এ ধরনের রায় শিশু নির্যাতন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ প্রতিরোধে দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:১৫:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

আপডেট সময় : ০১:১৫:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬