1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি, তরুণদের সুরক্ষায় সচেতনতামূলক সভা

ছাইম খান , টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ):
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নিকোটিনের আসক্তি থেকে রক্ষা এবং তামাকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ই-সিগারেট, ভেপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এসব পণ্যের ক্ষতিকর প্রভাব তুলে ধরার পাশাপাশি তরুণদের সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) টুঙ্গিপাড়ার নিলফা বাজারে ‘ই-সিগারেট/ভেপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ করুন, শিশু ও তরুণদের রক্ষা করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়। থ্রি স্টার অর্গানাইজেশন ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদুধ আহম্মেদ ও টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইশোর-কুশলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইশতিয়াক হোসেন।
অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন থ্রি স্টার অর্গানাইজেশনের নির্বাহী প্রধান ইলিয়াস হোসেন। এ ছাড়া প্রশিক্ষক মওদুদ আহমেদ, মেহেরুন্নেসাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা সভায় অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, আধুনিক পণ্য হিসেবে পরিচিত ই-সিগারেট ও ভেপ এবং নিকোটিন পাউচের ব্যবহার তরুণ প্রজন্মের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে এসব পণ্যের প্রতি আগ্রহ তৈরি হলে তা ভবিষ্যতে নিকোটিনের ওপর নির্ভরশীলতার ঝুঁকি বাড়াতে পারে। তাই এসব পণ্যের ক্ষতিকর দিক সম্পর্কে সঠিক তথ্য প্রচার এবং তরুণদের সচেতন করা অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, নিকোটিন একটি আসক্তি সৃষ্টিকারী উপাদান। এটি শিশু-কিশোরদের মস্তিষ্কের বিকাশ ও স্বাভাবিক শারীরিক-মানসিক বৃদ্ধিতে বিরূপ প্রভাব ফেলতে পারে। পণ্যে প্রচলিত ধোঁয়াবিহীন বা আধুনিক প্রযুক্তির ব্যবহার থাকলেই তা স্বাস্থ্যঝুঁকিমুক্ত হয়ে যায় না। এ কারণে ই-সিগারেট, ভেপ ও নিকোটিন পাউচের ব্যবহার নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় শিশু-কিশোরদের নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে এসব পণ্যের সহজলভ্যতা ও ব্যবহার নিয়ে জনসচেতনতা তৈরি এবং তরুণ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
আয়োজকেরা মনে করেন, সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সামাজিক পর্যায়ে ব্যাপক প্রচার প্রয়োজন। এ ক্ষেত্রে জনসচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শিশু-কিশোর ও তরুণদের নিকোটিনের আসক্তি থেকে দূরে রাখা এবং স্বাস্থ্যকর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন সভায় অংশগ্রহণকারীরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:১৭:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়ায় ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি, তরুণদের সুরক্ষায় সচেতনতামূলক সভা

আপডেট সময় : ০১:১৭:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬