1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা ফিফার

স্পোর্টস ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮

সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগানের ঘটনায় স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। পাশাপাশি স্পেনের পরবর্তী প্রীতি ম্যাচে স্টেডিয়ামের অন্তত ১৫ শতাংশ আসন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ফিফা এক বিবৃতিতে এ শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে।

চলতি বছরের মার্চে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে মিশরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে এ ঘটনা ঘটে। বার্সেলোনার কাছে অবস্থিত আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

ম্যাচ চলাকালে স্পেনের কিছু সমর্থক ‘যে লাফাবে না, সে মুসলিম’—এ ধরনের স্লোগান দেন। দ্বিতীয়বার স্লোগানটি দেওয়ার পর স্টেডিয়ামের ঘোষক সতর্কবার্তা দেন। একই সঙ্গে স্কোরবোর্ডে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে বার্তা প্রদর্শন করা হয়।

স্পেনের উইঙ্গার লামিন ইয়ামাল, যিনি নিজেও মুসলিম, ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি এ ঘটনাকে ‘অসম্মানজনক ও অসহনীয়’ বলে উল্লেখ করেন এবং এতে জড়িতদের ‘অজ্ঞ ও বর্ণবাদী’ বলে আখ্যায়িত করেন।

ঘটনার পরদিন স্প্যানিশ পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফের) বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করে ফিফা।

তবে আরএফইএফ দাবি করে, ‘মুসলিম’ শব্দটি নিজে অপমানজনক বা অবমাননাকর নয়। তাদের যুক্তি ছিল, সমর্থকদের আচরণকে ফিফার ১৫ নম্বর অনুচ্ছেদের আওতায় না এনে ১৭ নম্বর অনুচ্ছেদের অধীনে বিচার করা উচিত। ১৭ নম্বর অনুচ্ছেদে রাজনৈতিক, আদর্শগত, ধর্মীয় বা আপত্তিকর বার্তার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

ফিফার ডিসিপ্লিনারি কমিটি অবশ্য এই যুক্তি প্রত্যাখ্যান করেছে। কমিটির মতে, ১৫ নম্বর অনুচ্ছেদের অধীনে শাস্তি দিতে কোনো গালি বা সরাসরি আপত্তিকর শব্দ ব্যবহার করা আবশ্যক নয়। কোনো শব্দ নির্দিষ্ট প্রেক্ষাপটে ‘অপমান, উপহাস বা কাউকে নিকৃষ্ট হিসেবে চিহ্নিত করার’ উদ্দেশ্যে ব্যবহৃত হলে সেটিও বৈষম্যমূলক আচরণ হিসেবে বিবেচিত হতে পারে।

ফলে আরএফইএফকে ২০ হাজার ডলার জরিমানার পাশাপাশি স্পেনের পরবর্তী প্রীতি ম্যাচে স্টেডিয়ামের অন্তত ১৫ শতাংশ আসন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ফিফা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:২৯:০৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

ইসলামবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা ফিফার

আপডেট সময় : ০৩:২৯:০৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬