1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​শঙ্কা ছাড়াই ভোলায় আনন্দমুখর পরিবেশে উদযাপিত হলো শারদীয় দুর্গোৎসব: তথ্যমন্ত্রী পার্থ

​ ভোলা জেলা প্রতিনিধি : মোঃ সুলাইমান
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৭

উৎসবের আনন্দ, সাধারণ মানুষের উচ্ছ্বাস আর বিদায়ের করুণ সুরের মধ্য দিয়ে ভোলায় সমাপ্তি ঘটল হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল বুধবার (২১ অক্টোবর) রাতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয় এবারের পূজার আনুষ্ঠানিকতা।
​এ দিন রাতে নিজের নির্বাচনী এলাকা ভোলা-১ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, দেশজুড়ে পর্যাপ্ত ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করায় কোনো ধরনের আশঙ্কা ছাড়াই সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পেরেছেন।
​তিনি আরও বলেন, “এভাবেই আমাদের দেশে হিন্দু-মুসলিম ভাই ভাই হিসেবে একসাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে—আমি সেই প্রত্যাশাই করি।” পূজা মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা জোরদার করায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যকে বিশেষ ধন্যবাদ জানান তিনি।
​শেকড়ের টানে আবেগঘন কণ্ঠে যা বললেন মন্ত্রী
​পরিদর্শনকালে নিজের জন্মস্থান ও শেকড়ের স্মৃতি স্মরণ করে আবেগঘন কণ্ঠে তথ্যমন্ত্রী পার্থ বলেন, “আমি যতবারই আমার নিজ নির্বাচনী এলাকা ভোলায় আসি, ততবারই বলি—আমি মঞ্জু মিয়ার ছেলে। এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আর এই পরিচয় দিতেই আমি সবচেয়ে বেশি গর্ববোধ করি।” এ সময় হিন্দু-মুসলিম নির্বিশেষে সর্বস্তরের মানুষ তাঁকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করায় ভোলার জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
​সাইবার নিরাপত্তা আইন সংশোধনের কাজ চলছে
​পূজামণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জানান, সাইবার সিকিউরিটি আইনসহ অন্যান্য নিবর্তনমূলক আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে বলে উল্লেখ করে তিনি বলেন, “টেলিভিশ চ্যানেল ও পত্রিকার মালিকদের সঙ্গে বসে এমন একটি ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে, যাতে গণমাধ্যম, সরকার ও সাধারণ মানুষ সকলেই যথাযথ সুরক্ষা পায়। এ বিষয়ে সামনে ভালো কিছু আসবে বলে আশা করছি।”
​গভীর রাত পর্যন্ত মণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময়
​বুধবার রাত ৯টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তথ্যমন্ত্রী ভোলা সদর উপজেলার বিকাশ মজুমদার বাড়ির পূজা মণ্ডপ, অনুজকাহালী লেনের পূজা মণ্ডপ, শতদল বিকাশ ক্লাব সংলগ্ন পূজা মণ্ডপ, মিহিরলাল সাহার বাড়ি, লক্ষ্মীগোবিন্দ মন্দির, বাপ্পা মহাজনের পোল, বাপ্তা শক্তি সংঘ, সার্কুলার রোড এবং কেন্দ্রীয় মদনমোহন মন্দিরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গে ফ্রেমবন্দী হন।
​পরে কেন্দ্রীয় মদনমোহন মন্দিরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তথ্যমন্ত্রী।
​উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ
​মণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম, জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক মোড় নুরনবী, ভোলা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বাংলাদেশ ছাত্র সমাজের ভোলা জেলা আহবায়ক মানষ ঘোষ শান্ত, সদস্য সচিব মো. হোসেন, মদন মোহন মন্দিরের সভাপতি দুলাল বনিক ও সম্পাদক বিপ্লব কুমার পালসহ বিজেপি, অঙ্গসংগঠন ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​উল্লেখ্য, দুই দিনের সরকারি সফরে বুধবার দুপুরে লঞ্চযোগে রাজধানী ঢাকা থেকে নিজ জেলা ভোলায় এসে পৌঁছান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
ভোলা জেলা প্রতিনিধি
মোঃ সুলাইমান
২১/১০/২০২৬

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৪১:৫১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

​শঙ্কা ছাড়াই ভোলায় আনন্দমুখর পরিবেশে উদযাপিত হলো শারদীয় দুর্গোৎসব: তথ্যমন্ত্রী পার্থ

আপডেট সময় : ০২:৪১:৫১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬