1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি!

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে কোচ লিওনেল স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালের ডিসেম্বরে। এরপরও তিনি দলের দায়িত্বে থাকবেন কি না, তা নিয়ে কিছুদিন ধরেই জল্পনা চলছিল। গত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর হতাশা থেকে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন স্কালোনি। তবে এবার সেই জল্পনার অবসান ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত মিলেছে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছেন ৪৮ বছর বয়সী এই কোচ। দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক সিজার লুইস মেরলো।

ওয়ান ফুটবলের প্রতিবেদনে বলা হয়েছে, এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে স্কালোনির আলোচনা বেশ ইতিবাচক পর্যায়ে রয়েছে। গত সেপ্টেম্বরের শেষদিকে দুই পক্ষের বৈঠকের পর চুক্তি নবায়নের প্রক্রিয়ায় গতি আসে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে স্কালোনিকে আরও কয়েক বছর দায়িত্বে রাখতে চায় আর্জেন্টিনা।

আলোচনার প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে ২০২৮ সালের কোপা আমেরিকা পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। পরে পরিস্থিতি ও দুই পক্ষের সম্মতির ভিত্তিতে তা ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত সম্প্রসারণের সুযোগ থাকবে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

২০১৮ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে স্কালোনির অধীনে ১০৭টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। তিনি যদি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকেন, তাহলে দেশটির কোচ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার রেকর্ড গড়ার সুযোগ পাবেন। বর্তমানে এই রেকর্ডের মালিক গুইলারমো স্তাবিলে। ১৯৪০ থেকে ১৯৬০ সালের মধ্যে বিভিন্ন মেয়াদে আর্জেন্টিনার কোচ হিসেবে ১২৪টি ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি।

স্কালোনির অধীনে গত কয়েক বছরে আন্তর্জাতিক ফুটবলে অসাধারণ সাফল্য পেয়েছে আর্জেন্টিনা। তাঁর কোচিংয়ে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপের শিরোপা জেতে দলটি। দীর্ঘদিনের শিরোপাখরা কাটিয়ে আর্জেন্টিনাকে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দলে পরিণত করার পেছনে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ।

এখন ২০২৮ সালের কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দল পুনর্গঠনের পরিকল্পনা করছেন স্কালোনি। অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি তরুণদের সুযোগ দিয়ে ভবিষ্যতের জন্য শক্তিশালী দল গড়ে তুলতে চান তিনি।

আর্জেন্টিনার সঙ্গে চুক্তি নবায়ন চূড়ান্ত হলে জাতীয় দলের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি কোচ হিসেবেও নতুন ইতিহাস গড়ার সুযোগ পাবেন স্কালোনি। তবে চুক্তির মেয়াদ ও শর্তাবলি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তাঁর ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

তথ্যসূত্র: ওয়ান ফুটবল

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৫৭:০৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি!

আপডেট সময় : ০৩:৫৭:০৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬