1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত আলিস

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের হতাশাজনক পারফরম্যান্সের মধ্যে এবার নতুন দুঃসংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ওয়ানডে অভিষেক হওয়া অফ স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন অবৈধ বলে অভিযোগ তুলেছেন ম্যাচ অফিসিয়ালরা।

খেলা শেষ হওয়ার পরদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সংস্থাটি জানায়, বুধবার শারজাহতে অনুষ্ঠিত ম্যাচ শেষে ম্যাচ অফিসিয়ালরা তাদের প্রতিবেদনে ২৯ বছর বয়সী আলিসের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনসংক্রান্ত নিয়ম অনুযায়ী, এখন আইসিসি অনুমোদিত একটি টেস্টিং সেন্টারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে আলিসকে। পরীক্ষায় তার বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হলেই কেবল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিপিএলের মাধ্যমে আলোচনায় আসেন আলিস আল ইসলাম। তবে ঘরোয়া ক্রিকেটেও একাধিকবার তার বোলিং অ্যাকশন অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছিল। পরে অ্যাকশন শুধরে মাঠে ফিরে পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলে জায়গা করে নেন এই স্পিনার।

এশিয়ান গেমসে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় আলিসের। এরপর সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তাঁর ওয়ানডে অভিষেক হয়। তবে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার শুরুতেই বোলিং অ্যাকশন নিয়ে ওঠা প্রশ্নে আপাতত নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন ২৯ বছর বয়সী এই স্পিনার।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:১২:২৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত আলিস

আপডেট সময় : ০৬:১২:২৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬