1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এসি মিলানকে উড়িয়ে দিয়ে বোর্নমাউথের ইতিহাস গড়া জয়

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩

ইউয়েফা ইউরোপা লিগে ১০ জনের এসি মিলানকে পাত্তাই দেয়নি এএফসি বোর্নমাউথ। ম্যাচের শুরু থেকেই দারুণ পারফরম্যান্সে এক স্মরণীয় জয় তুলে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

বৃহস্পতিবার রাতে ভাইটালিটি স্টেডিয়ামে এসি মিলানের বিপক্ষে ৩-০ গোলের ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বোর্নমাউথ। প্রথমার্ধের ৩২ মিনিটের মধ্যে পেনাল্টি থেকে গোল করেন জাস্টিন ক্লাইভার্ট ও মার্কাস টেভারনিয়ার। দ্বিতীয় পেনাল্টি উপহার দেওয়ার পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিলান গোলকিপার মাইক মাইনান। এরপর ম্যাচের শেষ দিকে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে জয় নিশ্চিত করেন বোর্নমাউথের মরক্কান উইঙ্গার আমিন আদলি।

বোর্নমাউথের জন্য এদিন শুরুটা ছিল স্বপ্নের মতো। ডান দিক থেকে আসা একটি ক্রস কনি ডি উইন্টারের উঁচু করা হাতে বাধা পেলে দ্রুতই পেনাল্টি পায় তারা। ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির বাঁশি বাজান রেফারি। অষ্টম মিনিটে নিখুঁত শটে বল জালে জড়িয়ে স্বাগতিকদের এগিয়ে নেন ক্লাইভার্ট।

রায়ান ক্রিস্টি, ইভানিলসন এবং জেমস হিলের বেশ কয়েকটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন মাইনান। তবে এর পরই রুবেন আমোরিমের দলের জন্য পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নেয়। কেননা দলটির গোলকিপার মাইনান মেজাজ হারিয়ে অকারণে জেমস হিলকে ধাক্কা এবং তাঁর মুখে হাত দিয়ে বসেন। ২৮ মিনিটে মিলান অধিনায়ককে লাল কার্ড দেখানোর পাশাপাশি বোর্নমাউথকে দ্বিতীয় পেনাল্টি দেন রেফারি। বদলি হিসেবে মাঠে নামার পর লোরেনজো তোরিয়ানির প্রথম কাজই ছিল জাল থেকে বল কুড়ানো। মাইনান লাল কার্ড দেখার চার মিনিট পর পেনাল্টি থেকে দারুণ শটে গোল করেন টেভারনিয়ার।

বিরতির পরও বোর্নমাউথের আধিপত্য অব্যাহত থাকে। ক্লাইভার্টের একটি বাঁকানো ক্রস প্রায় দূরের পোস্টে ঢুকে যাচ্ছিল, এবং এরপর রায়ান হেড করতে গিয়ে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন। ক্রিস্টির আরও একটি সুযোগ হাতছাড়া হয়, আদ্রিয়ান ত্রুফার্টও দূর থেকে শট নিয়ে লক্ষ্যভ্রষ্ট হন। তবে ৮৪ মিনিটে ২০ গজ দূর থেকে রক্ষণ প্রাচীর পার করে চমৎকার এক ফ্রি-কিকে গোল করে দলের জয়কে আরও উজ্জ্বল করেন আদলি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:০৮:০১ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

এসি মিলানকে উড়িয়ে দিয়ে বোর্নমাউথের ইতিহাস গড়া জয়

আপডেট সময় : ০৬:০৮:০১ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬