1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অপূর্ব-নীহার ‘ভালো আছো তো’ ও ‘ত্রিভুজ’

বিনোদন ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটি একক নাটকে জুটি বেঁধে দর্শকের নজর কেড়েছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। তাঁদের জুটির জনপ্রিয়তায় নির্মাতারাও এই দুই তারকাকে নিয়ে পর্দায় তুলে ধরছেন নতুন গল্প ও ভিন্নধর্মী চরিত্র।

এবার আরও দুটি একক নাটকে ভিন্ন গল্প ও চরিত্রে দেখা যাবে অপূর্ব-নীহাকে। নাটক দুটি হলো নির্মাতা জাকারিয়া সৌখিনের ‘ভালো আছো তো’ এবং মাসরিকুল আলমের ‘ত্রিভুজ’।

এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে দর্শকদের জন্য উন্মুক্ত হয়েছে ‘ভালো আছো তো’। নাটকটির পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন জাকারিয়া সৌখিন।

এতে অপূর্ব-নীহা জুটির সঙ্গে অভিনয় করেছেন আবিদ প্রান্ত, সাবেরী আলম, সমাপ্তি মাসুক, মাসুম বাসার ও মিলি বাসারসহ আরও অনেকে।

অন্যদিকে ‘ত্রিভুজ’ নাটকে উঠে এসেছে ভালোবাসার ভিন্ন এক গল্প। এতে অপূর্ব ও নীহার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।

নাটকের গল্পে দেখা যাবে, ঋতু নামের এক লাইব্রেরিয়ানের উৎসাহে লেখালেখি শুরু করেন রুমী নামের এক তরুণ। একপর্যায়ে তাঁদের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। তবে পারিবারিক দায়িত্বের কারণে রুমী সরে দাঁড়ালে ঋতুর বিয়ে হয় মিলন নামের এক ব্যবসায়ীর সঙ্গে।

কিন্তু ঋতুর অতীত নিয়ে মিলনের অতিরিক্ত সন্দেহ তাঁদের দাম্পত্য জীবনকে দুর্বিষহ করে তোলে। একপর্যায়ে সম্পর্ক ভাঙনের মুখে পড়লে তাদের পাশে এসে দাঁড়ায় রুমী। এরপরই ঘটতে থাকে নতুন সব ঘটনা।

ত্রিভুজ প্রেমের এই গল্প নিয়ে নির্মিত নাটকটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। শিগগিরই এটি অনলাইনে প্রকাশ পাবে বলে জানিয়েছেন নির্মাতা মাসরিকুল আলম।

দুটি ভিন্ন গল্প ও চরিত্রে নির্মিত নাটক দুটি দর্শকের প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেছেন অপূর্ব ও নাজনীন নীহা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৪৬:০৩ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

অপূর্ব-নীহার ‘ভালো আছো তো’ ও ‘ত্রিভুজ’

আপডেট সময় : ০৬:৪৬:০৩ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬