1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভোট দিয়েছিল জনগণ, রক্ষা করতে পারিনি—আমাদের দুর্বলতা ছিল’: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮

জাতীয় নির্বাচনে জনগণ জামায়াতে ইসলামীকে ভোট দিলেও সেই ভোট রক্ষায় দলের দুর্বলতা ছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

তিনি বলেছেন, ‘জনগণ আমাদের বলেন—ভোট আপনাদের দিয়েছিলাম, কিন্তু আপনারা তা রক্ষা করতে পারলেন না। তখন আমাদের বলতে হয়, আমাদের দুর্বলতা ছিল। ভবিষ্যতে যেন একই ভুলের পুনরাবৃত্তি না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।’

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ভোট রক্ষায় কোনো ধরনের ভুল না করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়ে তুলতে হবে। কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না। সিটি নির্বাচনে দিনরাত একাকার করে কাজ করতে হবে।

শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘জাতীয় নির্বাচনের ভুলগুলো নিয়ে পর্যালোচনা হয়েছে। এবার এগুলোর আলোকে কাজ করলে আশা করি আর ভুল হবে না।’

রুকনদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আল্লাহর সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারব না। তাই প্রতি মুহূর্তে মহান আল্লাহর সাহায্য কামনা করতে হবে।’

ঢাকা মহানগর জামায়াতের অতীত সাংগঠনিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, একসময় ঢাকায় দলের অবস্থা অনেক দুর্বল ছিল। ত্যাগ, কুরবানি ও পরিশ্রমের মাধ্যমে আজকের অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে।

তিনি বলেন, ‘আমরা বসে বসে আর তামাশা দেখব না। আমরা সংগতভাবেই প্রতিবাদ করব এবং যেখানে আমাদের সামর্থ্য হবে, সেখানে প্রতিরোধ গড়ে তুলব।’

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকন কোনো পদ-পদবি নয়; এটি জীবনের নীতি-নৈতিকতার মান। একে ক্ষমতা মনে করলে ভুল হবে।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, রুকনের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি মানের দিক থেকেও আরও উন্নত ও সুশৃঙ্খল হতে হবে।

সম্মেলনের দ্বিতীয় পর্বে ১৩ হাজারের বেশি রুকন গোপন ভোটের মাধ্যমে আমির নির্বাচন করেন। ২০২৭-২০২৮ মেয়াদের কমিটিতে আমির পদে পুনর্নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন।

সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপিসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৪০:৪৫ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

‘ভোট দিয়েছিল জনগণ, রক্ষা করতে পারিনি—আমাদের দুর্বলতা ছিল’: শফিকুর রহমান

আপডেট সময় : ০৬:৪০:৪৫ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬