1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রংমিস্ত্রি আহত, টাকা ও মোবাইল লুটের অভিযোগ

মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬

খুলনা মহানগরীতে ছিনতাইকারীদের হামলায় রাসেল (৩২) নামে এক রংমিস্ত্রি আহত হয়েছেন। এ সময় তাঁর কাছ থেকে নগদ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর সদর থানাধীন পূর্ব বানিয়াখামার এলাকায় খাদিমুল মাদ্রাসার পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে।

আহত রাসেল লবণচরা থানাধীন পুটিমারি রেলব্রিজ এলাকার বাসিন্দা। তাঁর বাবা আবুল কালাম শেখ।

প্রাথমিক তথ্য ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, রাসেল ওই গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় ৬ থেকে ৭ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর পথরোধ করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাম হাতের বাহুতে আঘাত করে। পরে তাঁর কাছে থাকা নগদ ৬০০ টাকা ও একটি ভিভো ভি-২০ মডেলের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত রাসেলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ৮টার দিকে তাঁকে হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের পরিচয় ও গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৪৫:৪০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

খুলনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রংমিস্ত্রি আহত, টাকা ও মোবাইল লুটের অভিযোগ

আপডেট সময় : ০১:৪৫:৪০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬