1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানের লামায় বজ্রপাতে শিশুসহ দুজন নিহত

লামা (বান্দরবান) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২

বান্দরবানের লামায় পৃথক স্থানে বজ্রপাতে শিশুসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার ফাঁসিয়াখালি হেডম্যানপাড়া ও বড়ছনখোলা এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন—৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর হ্লাথুই পাড়া এলাকার খিয়াং চি মারমার ছেলে মং প্রু মারমা (৪০) এবং ৫ নম্বর ওয়ার্ড বড়ছনখোলা এলাকার মোহাম্মদ ছাদেকের ছেলে মোহাম্মদ সজিব (১১)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মং প্রু মারমা কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। পথে হেডম্যানপাড়ার কাছাকাছি পৌঁছালে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে, শিশু সজিব নিজ বাড়ির বাইরে খেলাধুলা করার সময় বজ্রপাতে আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ বজ্রপাতে দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:১২:২৩ অপরাহ্ণ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

বান্দরবানের লামায় বজ্রপাতে শিশুসহ দুজন নিহত

আপডেট সময় : ০৭:১২:২৩ অপরাহ্ণ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬