1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি নুরুলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি :
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২১

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে নেতাকর্মীরা বক্তব্য দেন।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলুর সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, অ্যাডভোকেট মাসুক আলম, নাদির আহমেদ, রেজাউল হক, অ্যাডভোকেট শেরে নূর আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কয়েস এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া সহ অন্য নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন চাঁদাবাজির অভিযোগ তুলে তাঁর রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
এ ধরনের অভিযোগের মাধ্যমে একজন জনপ্রতিনিধিকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অভিযোগের নেপথ্য তুলে ধরে বক্তারা বলেন, সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের ৮৭ কোটি টাকার নির্মাণকাজে ব্যাপক অনিয়ম হচ্ছে।
সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল এসব অনিয়মের প্রতিবাদ করেছিলেন।
উন্নয়নকাজে অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়াই কি তাঁর অপরাধ?
অনিয়মের প্রতিবাদ করায় শফিকুল নামের এক সাব-ঠিকাদারকে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করানো হয়েছে বলে দাবি করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ।
তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন এবং উন্নয়নকাজে অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন। তাঁর বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্র সুনামগঞ্জের বিএনপি পরিবার মেনে নেবে না।

সমাবেশ থেকে অবিলম্বে অভিযোগ প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি এ অভিযোগের পেছনে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।

এ সময় তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৫৫:৫১ পূর্বাহ্ণ, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

এমপি নুরুলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

আপডেট সময় : ১০:৫৫:৫১ পূর্বাহ্ণ, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬