ফকিরহাটে কন্ঠস্বর সাংস্কৃতিক একাডেমির সভা অনুষ্ঠিত
বাগেরহাটের ফকিরহাটে কন্ঠস্বর সাংস্কৃতিক একাডেমির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫ টায় কণ্ঠস্বর সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে উক্ত সভা সভাপতিত্ব করেন খান আল মুস্তাসীম বিল্লাহ সজল।
এসময় সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় অনান্যদের মাঝে বক্তব্য রাখেন
কণ্ঠস্বর সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান। সভায় কণ্ঠস্বর সাংস্কৃতিক একাডেমির সহ-সভাপতি শেখ মীজানুর রহমান,
ক্রীড়া সম্পাদক মল্লিক আবু মুছা, সাংগঠনিক সম্পাদক শিবনাথ রায়, অর্থ সম্পাদক মুছা কালিমুল্লাহ, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, সহ-দপ্তর সম্পাদক রেজীনা আক্তার, প্রচার সম্পাদক মান্না দে, আইনবিষয়ক সম্পাদক সৈয়দ আলী, সমাজকল্যাণ সম্পাদক শেখ আল ইমরান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রামীম চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রিমি রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইনামুল হক সবুজ, সাংস্কৃতিক সম্পাদক সমীরণ রায় এবং মহিলা বিষয়ক সম্পাদক বাসন্তী রায়সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সম্ভাব্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে খান মুস্তাসীম বিল্লাহ সজলকে ফকিরহাট উপজেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষক (কলেজ) নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
























