1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, সাড়ে ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ

শেরপুর প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৩

শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া ব্যাঙের মোড়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার জেরে শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক সাড়ে চার ঘণ্টা অবরোধ করে রাখেন স্থানীয়রা।

শনিবার (৩১ অক্টোবর) ভোর ৬টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকায় ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সাতপাকিয়া কাঁচাবাজারে একটি ভ্যানগাড়ির সঙ্গে ঘষা লাগাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এরই জেরে শনিবার সকালে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় তিন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

পরে পুলিশের হস্তক্ষেপে সকাল সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:০২:১৭ অপরাহ্ণ, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, সাড়ে ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০২:০২:১৭ অপরাহ্ণ, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬