1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জ থেকে নীলফামারীতে আসছেন নতুন এসপি মেনহাজুল আলম

রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১২

নীলফামারী জেলা পুলিশের নেতৃত্বে আসছে পরিবর্তন। মুসিগঞ্জ থেকে থেকে বদলী হয়ে নীলফামারী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন মোঃ মেনহাজুল আলম, পিপিএম-সেবা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে নীলফামারী জেলায় বদলি করা হয়েছে।
অন্যদিকে নীলফামারীর বর্তমান পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁনকে বিশেষ পুলিশ সুপার হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। এর মধ্য দিয়ে নীলফামারী জেলা পুলিশের শীর্ষ পদে নতুন দায়িত্ব বণ্টন হতে যাচ্ছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মুন্সিগঞ্জ জেলা থেকে বদলি হয়ে মোঃ মেনহাজুল আলম নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তাঁর যোগদানের মধ্য দিয়ে জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
নীলফামারী একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা। জেলার ছয়টি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের প্রতি জনসাধারণের আস্থা আরও সুদৃঢ় করা জেলা পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। নবাগত পুলিশ সুপার এসব ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।
অন্যদিকে বর্তমান পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন তাঁর দায়িত্ব পালনকালে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পুলিশি কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নতুন কর্মস্থল সিআইডিতে বিশেষ পুলিশ সুপার হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।
নতুন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-সেবার যোগদানকে ঘিরে নীলফামারী জেলা পুলিশের কর্মকর্তা, সদস্য এবং সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তাঁর নেতৃত্বে জেলার পুলিশি সেবার মান আরও উন্নত হবে এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে—এমন প্রত্যাশা জেলাবাসীর।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৫৭:৫২ পূর্বাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ থেকে নীলফামারীতে আসছেন নতুন এসপি মেনহাজুল আলম

আপডেট সময় : ০৭:৫৭:৫২ পূর্বাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬