1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজ প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার বাগেরহাট ও খুলনা আসছেন। দিনব্যাপী সফরে দুই জেলায় একাধিক উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে দুই জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের কঠোর নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, আজ সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তিনি বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছাবেন। সেখানে মোংলা বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের অধীনে দুটি কনটেইনার জেটিসহ আনুষঙ্গিক সুবিধার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এরপর বাগেরহাটে হজরত খানজাহান আলীর (র.) মাজার জিয়ারত শেষে সড়কপথে খুলনা সার্কিট হাউসে পৌঁছাবেন।

বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত তৃণমূলের ক্রীড়া প্রতিভা অন্বেষণের বৃহৎ আসর ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর কেন্দ্রীয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। খুলনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশের ৫০৩ উপজেলায় এই প্রতিযোগিতার সূচনা করা হবে। বিকেলেই হেলিকপ্টারে করে ঢাকায় ফিরবেন তিনি।

দুই সপ্তাহের ব্যবধানে মোংলায় প্রধানমন্ত্রীর এটি দ্বিতীয় সফর। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে মোংলা বন্দরকেন্দ্রিক বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগ অবকাঠামো সম্প্রসারণের নতুন প্রত্যাশা তৈরি হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৩২:৫১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

আজ প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন

আপডেট সময় : ০২:৩২:৫১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬