1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার

ছাইম খান গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৯

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৃথক অভিযান চালিয়ে মারামারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১০ জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আটজন গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তারা হলেন কামরুল খানের ছেলে আলামিন খান (৪০), আকবর খানের ছেলে সুমন খান (২২), মুকিত খানের ছেলে আকবর (৪৫), মৃত আজিম উদ্দিন খানের ছেলে সাদেক খান (৪৬), ছরোয়ার খানের ছেলে জামাল (৪৬) ও মোমরেজ (৪৩), গাউস খানের ছেলে সবুর খান (৪৬) এবং লায়েক আলীর ছেলে জিকরুল (৩২)। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তিনটি মামলায় পরোয়ানাভুক্ত তরিক মুন্সী (২০) গ্রেপ্তার হয়েছেন।

পুলিশ জানায়, ২০২৫ সালের ৬ অক্টোবর উপজেলার গওহরডাঙ্গা গ্রামে ডাব পাড়াকে কেন্দ্র করে শ্রীরামকান্দি ও গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় উভয় পক্ষের ১৫ থেকে ২০ জন আহত হন।

এ ঘটনায় শ্রীরামকান্দি গ্রামের মৃত মফজেল সরদারের ছেলে নেজাম সরদার বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়। পরবর্তী সময়ে আদালত থেকে কয়েকজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই মামলার পরোয়ানাভুক্ত নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

অন্যদিকে, একই রাতে নিলফা এলাকায় অভিযান চালিয়ে তিনটি মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি তরিক মুন্সীকে আটক করা হয়।

ওসি আইয়ুব আলী জানান, গ্রেপ্তার হওয়া ১০ জনকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৫৬:০২ পূর্বাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৬:০২ পূর্বাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬