নওগাঁয় পুলিশের অভিযানে ১৪০ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নওগাঁ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ মো. হারুনুর রশিদ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) রাত ১০টা ৪৫ মিনিটে নওগাঁ সদর মডেল থানার পুলিশের একটি বিশেষ টিম উপজেলার শিকারপুর ইউনিয়নের বিল ভবানীপুর গ্রামে অভিযান পরিচালনা করে।
এ সময় নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ মো. হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। তিনি বিল ভবানীপুর গ্রামের মৃত অজি মণ্ডল ও মৃত হাজেরা বেগমের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

























