ধর্মপাশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, ধর্মপাশা, সুনামগঞ্জের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব জনি রায়।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াক আলী, উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসসি, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টোসহ ধর্মপাশা উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক ভূমিকা এবং জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।
























