1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে বিএনপির কার্যালয় ও গাড়িতে আগুন

খাগড়াছড়ি প্রতিনিধিঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। এসময় কার্যালয়ের যাবতীয় আসবাবপত্রসহ পুরো কার্যালয় পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ছাড়াও খাগড়াছড়ি শহরের পানখাই পাড়া সড়কে দাঁড়িয়ে থাকা একটি চাঁদের গাড়িতে (জিপ) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত আড়াইটার দিকে পানখাইয়া সড়কের কেএসটিসি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এতে গাড়িটি সম্পর্ণ পুড়ে গেছে।

সোমবার মধ্যরাতে জেলার দীঘিনালা সড়কের সাত মাইল ও মাটিরাঙা সড়কের রিছাং ঝরনা এলাকায় গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

অপরদিকে আলুটিলা কাছে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জিপ গাড়িটির মালিক মোহাম্মদ শাহীন বলেন, রাতের আঁধারে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তার গাড়িতে আগুন দেয়। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

গুইমারা থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, রাতের আধারে কে বা কারা বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ৮ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কায় কিসলু বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দিয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাঁদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

মোফাজ্জল হোসেন
খাগড়াছড়ি প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:১৬:১৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে বিএনপির কার্যালয় ও গাড়িতে আগুন

আপডেট সময় : ০৭:১৬:১৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬