মধ্যনগরে আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
সুনামগঞ্জের মধ্যনগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি মধ্যনগর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে
উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবুল বাশার তালুকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল যুগ্ন আহবায়ক রায়হান উদ্দিন সোহেল ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিনু, সদস্যসচিব মুসাব্বির হোসেন সাগর যুগ্ম আহবায়ক শেখ ফরিদ, যুগ্ম আহবায়ক মেহদী হাসান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা ছাত্রদল নেতা বাপ্পি ও মাসুমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন – “গণতন্ত্র ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। দেশের মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পতিত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতা বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।”

























