1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার, এসেছে ৫৬৮ ডিমান্ড লেটার

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিচ্ছে সরকার। এ পর্যন্ত দেশটি থেকে ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছে বাংলাদেশ। সব প্রক্রিয়া চূড়ান্ত করে আগামী ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চায় সরকার। এ ক্ষেত্রে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের মাধ্যমে প্রথম দফায় কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন পর্যন্ত মালয়েশিয়া থেকে ৫৬৮টি ডিমান্ড লেটার পাওয়া গেছে। ডিসেম্বরের আগেই নিয়োগসংক্রান্ত প্রক্রিয়া চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে। ডিএইচএলের সহযোগিতা পাওয়া গেলে দ্রুত কর্মীদের বিদেশে পাঠানো সম্ভব হবে। কোনো কারণে এক-দুই দিন বিলম্ব হলে সেটি ভিন্ন বিষয়। তবে ডিসেম্বরের আগেই ডিএইচএলের মাধ্যমে কর্মী পাঠানো শুরু করতে চান তাঁরা।

বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদা পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে প্রথম ধাপে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের জন্য ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে চূড়ান্ত বাছাই কার্যক্রম শুরু হয়েছে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বোয়েসেল স্বল্প ও শূন্য অভিবাসন ব্যয়ে নিরাপদ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও প্রার্থীদের পেশাগত যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন প্রার্থীর মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও সংশ্লিষ্ট পদের উপযোগিতা যাচাই করে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। প্রতিনিধি দলটি ১২ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করবে।

রাশেদুল হক বলেন, কর্মী বাছাই প্রক্রিয়ায় বোয়েসেল কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। নিয়োগকর্তা নিজস্ব যাচাই-বাছাইয়ের মাধ্যমে যাঁদের নির্বাচন করবেন, তাঁরাই চূড়ান্তভাবে নিয়োগের জন্য বিবেচিত হবেন।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বাংলাদেশি কর্মীদের জন্য। পাশাপাশি নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন প্রক্রিয়ায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:১৬:৩২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার, এসেছে ৫৬৮ ডিমান্ড লেটার

আপডেট সময় : ০৭:১৬:৩২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬