1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকিতে সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে মূল্যবৃদ্ধির চাপ কমাতে ১০টি পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে আমদানির (ইউসেন্স) সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ সিদ্ধান্তের ফলে আমদানিকারকরা পণ্য দেশে আনার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন। এতে রমজানের আগেই প্রয়োজনীয় পণ্য আমদানির সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

নতুন নির্দেশনার আওতায় চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানিতে এ সুবিধা পাওয়া যাবে। সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) মাধ্যমে ব্যবসায়ীরা এসব পণ্য আমদানি করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, প্রতি বছর রমজান মাসে যেসব খাদ্যপণ্যের চাহিদা বেশি থাকে, সেগুলোর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমদানিকারকরা যাতে আগেভাগে পণ্য আমদানির উদ্যোগ নিতে পারেন, সে জন্য ব্যাংকগুলোকে ৯০ দিন পর্যন্ত বায়ার্স ক্রেডিট বা সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ পণ্য আমদানির পর সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত মূল্য পরিশোধের সময় পাবেন ব্যবসায়ীরা।

আরিফ হোসেন খান আরও বলেন, রমজানকে কেন্দ্র করে সাধারণ মানুষের ওপর দ্রব্যমূল্যের বাড়তি চাপ তৈরি হোক, তা চায় না বাংলাদেশ ব্যাংক। মানুষ যেন তুলনামূলক সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সে লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে। আমদানিকারকরা এখন থেকে উদ্যোগ নিলে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।

তিনি জানান, পণ্যের চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি তৈরি হলে বাজারে দাম বেড়ে যায়। এ কারণে রমজানের আগেই আমদানির সুযোগ বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা পর্যাপ্ত পরিমাণে পণ্য আমদানি করতে পারলে বাজারে ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা কমবে এবং মূল্যবৃদ্ধির চাপও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, রমজানে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বাণিজ্যিকভাবে আমদানির ক্ষেত্রে এ সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে আমদানিকারকদের পণ্য আমদানির সময় পুরো মূল্য পরিশোধ করতে হবে না। আমদানির বিপরীতে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে মূল্য পরিশোধ করা যাবে।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়, গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর-৩০-এর পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু পণ্য বিলম্বিত মূল্য পরিশোধের শর্তে আমদানির সুযোগ দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে রমজান সামনে রেখে গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য আমদানিতে সেই সুবিধা সম্প্রসারণ করা হয়েছে।

এ বিষয়ে আগের সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। পাশাপাশি অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে তাদের সংশ্লিষ্ট গ্রাহকদের নতুন নির্দেশনা সম্পর্কে অবহিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আমদানিতে এ ধরনের ঋণসুবিধা ব্যবসায়ীদের আগেভাগে পণ্য আমদানির ক্ষেত্রে আর্থিক চাপ কমাতে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বাজারে এর প্রকৃত প্রভাব নির্ভর করবে আমদানির পরিমাণ, সময়মতো পণ্য খালাস, পরিবহন ও সরবরাহব্যবস্থার ওপর। একই সঙ্গে বাজারে মজুতদারি ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে কার্যকর নজরদারি প্রয়োজন। কারণ, আমদানির সুযোগ বাড়লেই ভোক্তাপর্যায়ে পণ্যের দাম কমবে, এমন নিশ্চয়তা নেই।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:২০:৫৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকিতে সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ০৭:২০:৫৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬