1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে আরো একটি সরকারি মেডিক্যাল কলেজের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮

রাজধানী ঢাকার ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ’ নামে নতুন একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন হতে যাচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে এ মেডিক্যাল কলেজটি স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার।সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং উপসচিব মো. জাহিদ হাসান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অর্থাৎ আদেশ জারির পর থেকেই মেডিক্যাল কলেজ স্থাপনের সরকারি অনুমোদন কার্যকর হয়েছে।
এদিকে নতুন মেডিক্যাল কলেজ স্থাপনের অনুমোদনসংক্রান্ত প্রজ্ঞাপনটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
এর অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিবদের কাছে পাঠানো হয়।
এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তর ও চিকিৎসাশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৫৩:০৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

দেশে আরো একটি সরকারি মেডিক্যাল কলেজের অনুমোদন

আপডেট সময় : ০৭:৫৩:০৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬