1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বেরোবি প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৩

গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল, মানসম্মত ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক করে তুলতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ‘Grant Proposal Development and Research Funding’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর ৩য় তলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এই কর্মশালার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মান ও র‌্যাঙ্কিং বৃদ্ধির প্রধান ভিত্তি হলো মানসম্মত গবেষণা। আমাদের শিক্ষকদের কেবল পাঠদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশি-বিদেশি গবেষণা তহবিল বা ফান্ডিং সংগ্রহে আরও দক্ষ ও উদ্যোগী হতে হবে। সঠিক পদ্ধতিতে গবেষণা প্রস্তাবনা তৈরি করতে পারলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সংস্থার অনুদান পাওয়া অনেক সহজ হয়। তিনি বলেন, এই কর্মশালা শিক্ষকদের গবেষণা দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেরোবি আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন (কী-নোট স্পিকার) করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুল কাইয়ুম মাসুদ। এতে গবেষণা প্রস্তাবনা তৈরির কৌশল, ফান্ডিং উৎস অনুসন্ধান এবং অনুদান প্রাপ্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রাকিব এবং ড. মোঃ সজিব মিয়া উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৩৫:৪১ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে

বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩৫:৪১ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬