1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিনে আটকা হাজার পর্যটক

নিজস্ব প্রতিবেদক:কক্সবাজার
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। এতে দ্বীপে বেড়াতে গিয়ে প্রায় এক হাজার পর্যটক আটকা পড়েছেন। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাঁদের কক্সবাজারে ফেরা সম্ভব হচ্ছে না।

বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকবে। গত মঙ্গলবার ও বুধবার সেন্ট মার্টিনে বেড়াতে যাওয়া পর্যটকদের একটি বড় অংশ এখনো দ্বীপে অবস্থান করছেন।

এদিকে জাহাজ চলাচল বন্ধ থাকায় বৃহস্পতিবার সকালে সেন্ট মার্টিন যেতে না পেরে ঘাট থেকে ফিরে গেছেন অনেক পর্যটক। তবে তাদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে অথবা পরবর্তী সময়ে একই টিকিটে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।

বৃহস্পতিবার সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে গিয়ে দেখা যায়, সেন্ট মার্টিন রুটের পাঁচটি জাহাজ নোঙর করে রাখা হয়েছে। জাহাজ ছেড়ে না যাওয়ায় ঘাটে এসেও ফিরে যেতে হয়েছে পর্যটকদের।

পর্যটক শাওন বলেন, ভোরে পরিবারসহ সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে বাসে করে ঢাকা থেকে এসেছেন। ঘাটে এসে জানতে পারেন, আজ জাহাজ চলাচল করবে না। পরে যেখান থেকে টিকিট কিনেছেন, তাদের সঙ্গে যোগাযোগ করেন।

বৃহস্পতিবার চারটি জাহাজে সেন্ট মার্টিন যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন ১ হাজার ৩২১ জন পর্যটক। জাহাজমালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, যেসব পর্যটক বৃহস্পতিবার সেন্ট মার্টিন যাওয়ার টিকিট কিনেছেন, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে তাঁরা একই টিকিট ব্যবহার করে পরবর্তী সময়ে দ্বীপে যেতে পারবেন। আর কোনো কারণে ভ্রমণ সম্ভব না হলে তাদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।

বুধবার রাতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি সাপেক্ষে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:১৩:৩১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিনে আটকা হাজার পর্যটক

আপডেট সময় : ০৮:১৩:৩১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬