1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ার বর্ষসেরা ফুটবলার হলেন ইরানের গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

এশিয়ার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ। প্রথম গোলরক্ষক হিসেবে এই স্বীকৃতি পেয়েছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। একই সঙ্গে ইরানের পঞ্চম খেলোয়াড় হিসেবে এশিয়ার সেরার পুরস্কার জিতলেন তিনি।

বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেইরানভান্দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন এএফসি সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফা ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

১৯৯৪ সালে এই পুরস্কার চালুর পর ইরানের পঞ্চম ফুটবলার হিসেবে এশিয়ার বর্ষসেরা হলেন বেইরানভান্দ। এর আগে দেশটির হয়ে এই স্বীকৃতি পেয়েছেন খোদাদাদ আজিজি, আলি দাইয়ি, মেহদি মাহদাভিকিয়া ও আলি কারিমি।

জাতীয় দল ও ক্লাবের হয়ে বিবেচিত সময়ে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়েছেন তিনি। সেরার লড়াইয়ে বেইরানভান্দ পেছনে ফেলেছেন সৌদি আরবের দুই ফুটবলার ফেরাস আল-বারিকান ও সেলিম আল-দাওসারিকে।

গত বিশ্বকাপেও ইরানের হয়ে দারুণ পারফরম্যান্স দেখান এই গোলরক্ষক। যদিও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় তাঁর দলকে। তিন ম্যাচেই পুরো সময় খেলেছিলেন বেইরানভান্দ। নিউজিল্যান্ডের সঙ্গে ২-২, বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য এবং মিসরের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইরান।

এদিকে নারী ফুটবলে এশিয়ার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন উত্তর কোরিয়ার ফরোয়ার্ড কিম কিয়ং ইয়ং।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:২৭:০৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

এশিয়ার বর্ষসেরা ফুটবলার হলেন ইরানের গোলরক্ষক

আপডেট সময় : ০৫:২৭:০৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬