1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের উপকূলে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৩ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৬

ভারতের পূর্ব উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘আকভান’। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টার দিকে ওড়িশায় গোপালপুরের কাছাকাছি উপকূলে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড়টির প্রভাবে ওড়িশায় পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলীয় এলাকাগুলোতে দমকা হাওয়া ও সমুদ্র উত্তাল হয়ে ওঠার সতর্কতা জারি করা হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সকালের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশায় উপকূল অতিক্রম করছে। স্থলভাগে প্রবেশের সময় এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। উপকূল অতিক্রমের পর ধীরে ধীরে শক্তি হারাতে পারে ঘূর্ণিঝড়টি।

এদিকে দুর্যোগ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে ওড়িশায় সরকার। রাজ্যটির ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে তিন লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকাজ পরিচালনায় ৪২৩টি দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে ৯ হাজার ৩৪১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র।গত ২৪ দিনের মধ্যে এটি ওড়িশায় উপকূলে তৃতীয় ঘূর্ণিঝড়ের হুমকি। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টির অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে পরে গতিপথ পরিবর্তন করে এটি ওড়িশার গোপালপুর উপকূলের দিকে এগিয়ে আসে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৩২:০৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

ভারতের উপকূলে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৩ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

আপডেট সময় : ০৫:৩২:০৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬