1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ প্রকাশ করল ইরান, দেখাল শত শত ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৬

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের বিশাল ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র শহরের একটি ভিডিও প্রকাশ করেছে। এতে কিলোমিটারের পর কিলোমিটার বিস্তৃত সুড়ঙ্গের ভেতরে শত শত ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণযন্ত্র (লঞ্চার) এবং অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দেখা গেছে। রয়েছে একাধিক ক্ষেপণাস্ত্র একসঙ্গে নিক্ষেপের উপযোগী ডাবল লঞ্চারও।

প্রকাশিত ভিডিওতে প্রথমবারের মতো আইআরজিসির কমান্ডার আহমাদ ওয়াহিদিকে অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মজিদ মুসাভির সঙ্গে ভূগর্ভস্থ সুড়ঙ্গ পরিদর্শন করতে দেখা গেছে। তবে ভিডিওটি সম্প্রতি ধারণ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

নতুন করে ইরানে মার্কিন হামলার আশঙ্কা জোরালো হওয়ার মধ্যে ভিডিওটি প্রকাশ করল তেহরান। এদিকে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ সামরিক প্রস্তুতি নিয়ে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের দুটি রণতরি।

তেহরান থেকে আলজাজিরার সাংবাদিক রেসুল সারদার আতাস জানান, ভিডিওটি প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের সামরিক সক্ষমতা সম্পর্কে স্পষ্ট বার্তা দিতে চাইছে আইআরজিসি। তাদের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযন্ত্রের কোনো ঘাটতি নেই। নতুন করে যুদ্ধ শুরু হলেও এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহারের সক্ষমতা রয়েছে দেশটির।

আতাসের মতে, ভিডিওটি ইরানের সামরিক প্রচারণার অংশ হলেও এর পেছনে কৌশলগত উদ্দেশ্য রয়েছে। নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি সম্ভাব্য প্রতিপক্ষকে ইরানের প্রতিরোধক্ষমতা সম্পর্কে সতর্ক করতে চাইছে তেহরান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। এর জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায় ইরান। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম ও সরবরাহে অস্থিরতা তৈরি হয়।

যুদ্ধ শুরুর প্রায় নয় মাস পেরিয়ে গেলেও সংঘাত বন্ধের সুস্পষ্ট কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যদিও পাকিস্তান, কাতার ও তুরস্ক স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে এই যুদ্ধের রাজনৈতিক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রেও। ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি।

সূত্র: আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:১৯:২৪ পূর্বাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ প্রকাশ করল ইরান, দেখাল শত শত ক্ষেপণাস্ত্র

আপডেট সময় : ০৩:১৯:২৪ পূর্বাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬