1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার সহকারী অধ্যাপককে সংবর্ধনা

ক্যাম্পাস প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সহকারী অধ্যাপক পদে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পবিপ্রবি শাখা।

সংবর্ধিত শিক্ষকরা হলেন ছাত্রদল পবিপ্রবি শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সরকারী অধ্যাপক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,শহীদ জিয়াউর রহমান হলের সাবেক সভাপতি কৃষিতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক কৃষিবিদ ড. রাহাত মাহমুদ এবং সংগঠনটির সদস্য উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. জিনাত নাসরিন সুলতানা ও ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার বিভাগের সহকারী অধ্যাপক ড. ফেরদৌসী রহমান।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান নবনিযুক্ত শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি হলো শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষকদের মেধা, যোগ্যতা, নিষ্ঠা ও গবেষণার মধ্য দিয়েই একটি বিশ্ববিদ্যালয় এগিয়ে যায়। নবনিযুক্ত শিক্ষকেরা তাঁদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, নবনিযুক্ত সহকারী অধ্যাপক ড. হাচিব মোহাম্মদ তুষার, সহকারী অধ্যাপক ড. রাহাত মাহমুদ এবং প্রভাষক ডা. মো. মহিবুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদল পবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা জনি। সঞ্চালনা করেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নাহিদ।

অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত চার শিক্ষককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। বক্তারা নবনিযুক্ত শিক্ষকদের পেশাগত জীবনের সাফল্য কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক উৎকর্ষ সাধনে তাঁদের কার্যকর অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৩৬:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার সহকারী অধ্যাপককে সংবর্ধনা

আপডেট সময় : ০৩:৩৬:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬