1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মাটিরাঙ্গার মেধাবী শিক্ষার্থীর মৃত্যু

মো.সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরিফ রব হলের গেটে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক মেধাবী শিক্ষার্থী। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরিফ রব হলের গেটে ব্যানার লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হলে তাঁকে দ্রুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নিহত শিক্ষার্থী খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের দেওয়ান বাজার এলাকার মো. মুনচুর আলীর ছেলে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষার মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি পরিবার ও এলাকার মানুষের মুখ উজ্জ্বল করার স্বপ্ন দেখছিলেন তিনি।
তাঁর এমন আকস্মিক মৃত্যুতে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন বাবা-মা ও পরিবারের সদস্যরা। যে সন্তানকে ঘিরে পরিবারের ছিল অনেক স্বপ্ন, সেই সন্তানই আজ নিথর হয়ে বাড়ি ফিরছেন—এ শোক যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবারের পরিবেশ।
এলাকাবাসী জানান, আরিফ ছিলেন আমতলী ইউনিয়নের একজন মেধাবী সন্তান ও গর্ব। তাঁর অকাল মৃত্যুতে শুধু পরিবার নয়, পুরো ইউনিয়ন একজন সম্ভাবনাময় তরুণকে হারিয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এদিকে তাঁর মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, বন্ধু ও পরিচিতজনদের মাঝেও গভীর শোক বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করছেন।
আজ জানাজা
নিহত শিক্ষার্থীর জানাজা আজ ০৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার দুপুর ২টায় মাটিরাঙ্গার দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
একজন মেধাবী তরুণের এভাবে অকালে চলে যাওয়া পরিবার ও এলাকাবাসীর জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর স্বপ্নগুলো অসমাপ্ত রেখেই থেমে গেল জীবনের পথচলা।
আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:১৮:২৫ পূর্বাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মাটিরাঙ্গার মেধাবী শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৫:১৮:২৫ পূর্বাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬