1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৭

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) সংসদীয় আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণের প্রস্তুতি জোরদার করেছে জেলা নির্বাচন কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এসব সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে সরঞ্জাম পৌঁছে দিতে কাজ করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভোটকে সামনে রেখে কেন্দ্র প্রস্তুত, সরঞ্জাম সরবরাহ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এ উপনির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ‘ধানের শীষ’ প্রতীকে এবং ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী ‘বটগাছ’, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম ‘হাতপাখা’ এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ‘ডাক’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের ভোটগ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে ১৮৫টি কেন্দ্র।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৫ হাজার ৩০০ সদস্য মোতায়েন এবং বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভোটাররা যেন কোনো ধরনের বাধা বা ভয়ভীতি ছাড়াই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হওয়ায় ভোটগ্রহণের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ সম্পন্ন করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করাই এখন নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:১১:১০ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম

আপডেট সময় : ১২:১১:১০ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬