1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি থানচির অপহৃত প্রধান শিক্ষক

বান্দরবান প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৬

বান্দরবানের থানচি উপজেলার নাইন্দারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাই অং প্রু মারমাকে অপহরণের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে অস্ত্রধারী একটি দল তাঁকে অস্ত্রের মুখে নৌকায় তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বুধবার দুপুরে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি ইঞ্জিনচালিত নৌকায় করে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষককে খুঁজতে থাকে। বিদ্যালয়ে তাঁকে না পেয়ে পাশের একটি চায়ের দোকানে গিয়ে তাঁর পরিচয় নিশ্চিত করে। পরে অস্ত্রের মুখে তাঁকে নৌকায় তুলে সাঙ্গু নদীপথে অজ্ঞাত স্থানের দিকে নিয়ে যাওয়া হয়।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক উ নু থোয়াই মারমার মুঠোফোনও নিয়ে যায় অস্ত্রধারীরা। অপহরণের প্রায় এক ঘণ্টা পর চাই অং প্রু মারমা তাঁর স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলেছিলেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

ঘটনার পর সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। তবে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাঁর সন্ধান বা উদ্ধার সম্ভব হয়নি।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, প্রধান শিক্ষককে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তবে কী কারণে তাঁকে অপহরণ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

এদিকে একজন শিক্ষককে বিদ্যালয় থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। অপহৃত প্রধান শিক্ষককে দ্রুত উদ্ধার করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৩৮:০৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি থানচির অপহৃত প্রধান শিক্ষক

আপডেট সময় : ০৫:৩৮:০৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬