1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ ৪ জন গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁয় এক স্কুলশিক্ষককে ভয়ভীতি দেখিয়ে টাকা ও চেক নেওয়ার অভিযোগে হানিট্র্যাপ চক্রের এক নারী সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। এ সময় জোরপূর্বক স্বাক্ষর নেওয়া একটি সাদা স্ট্যাম্প ও দুই লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাটের আক্কেলপুর থানা এলাকার এক স্কুলশিক্ষকের পূর্বপরিচিত একই গ্রামের বাসিন্দা মোছা. চামেলী আক্তার মিলি মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগ করতেন। গত ২৫ আগস্ট ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে জরুরি বিষয়ে কথা বলার জন্য মিলি ওই শিক্ষককে নওগাঁ শহরে তার বাসায় আসতে বলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সরল বিশ্বাসে ওই শিক্ষক মিলির বাসায় গেলে সেখানে মিলিসহ আরও ২-৩ জন তাকে আটকে মারধরের হুমকি দেন। একপর্যায়ে তার কাছ থেকে ৫ হাজার টাকা নেওয়া হয় এবং ৩০০ টাকার একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার পাশাপাশি দুই লাখ টাকার একটি চেক লিখে নেওয়া হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার বিষয়ে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নওগাঁ সদর থানায় মামলা রুজু করা হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে কথিত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন—নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ি পূর্বপাড়া এলাকার মোছা. চামেলী আক্তার মিলি (৪৫), আত্রাই উপজেলার বেড়াহাসন এলাকার মো. রাকিব হাসান (২৯), বদলগাছী উপজেলার নিহনপুর পূর্বপাড়া এলাকার মো. সোহরাব হোসেন (২৬) এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ফুটানিগঞ্জ এলাকার মো. নাঈম হোসেন (২৫)।

পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তারদের বিরুদ্ধে মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভনে ফেলে, ভয়ভীতি প্রদর্শন, ছবি ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইল এবং পরবর্তীতে অর্থ আদায়ের অভিযোগের তথ্য পাওয়া গেছে। পুলিশ এটিকে আন্তঃউপজেলা প্রতারক চক্র হিসেবে উল্লেখ করেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নওগাঁ সদর থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৩৪:১২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ ৪ জন গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩৪:১২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬