মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে সেবারহাট বাজারে এক সিএনজি চালককে মারধরের ঘটনায় দায়ের করা মামলাকে মিথ্যা, বানোয়াট ও কল্পনাপ্রসূত দাবি করে প্রতিবাদ জানিয়েছেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী বলেন, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সেবারহাট বাজারে এক সিএনজি চালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে যে মামলা ও বিভিন্ন অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কল্পনাপ্রসূত। তিনি এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানান।
তিনি অভিযোগ করেন, একটি ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে চেয়ারম্যানের চরিত্র হননের মাধ্যমে তাঁকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
নজরুল ইসলাম চৌধুরী বলেন, প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত করা হলে বিষয়টির সত্যতা বেরিয়ে আসবে। তিনি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা যেমন কাম্য নয়, তেমনি প্রকৃত ঘটনা আড়াল করে কাউকে সামাজিকভাবে হেয় করাও গ্রহণযোগ্য নয়। তাই ঘটনার বিষয়ে যাচাই-বাছাই ছাড়া কোনো ধরনের অপপ্রচার না চালানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় জেলা ও উপজেলার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
একটি মিথ্যা মামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি মূলক তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে উপস্থিত ও সেবার হাট বাজারের বিভিন্ন ব্যবসায়ী এবং সিএনজি ড্রাইভারদের জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায় চৌধুরীর বিরুদ্ধে ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।।
মিথ্যে মামলা ও বানোয়াট সংবাদ প্রচারের সংবাদের সত্যতা উদঘাটনের জন্য যাওয়া সাংবাদিকদের ও সাধুবাদ জানিয়েছেন নজরুল ইসলাম চৌধুরী।
তিনি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন সত্য ঘটনা উদঘাটন করে
সুস্থ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।























