1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে দায়েরকৃত মামলা তুলে নেয়ার জন্য বাদিনী চৌদ্দগ্রামের নাসরিনকে অব্যাহত হুমকি

স্টাফ রিপোর্টার:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ২৩ আগস্ট কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত সিআর ৭৭১ নাম্বার মামলার বাদীনিকে মামলা তুলে নেয়ার জন্য বিবাদীরা বিভিন্ন হুমকি ধমকি দিয়ে আসছে বলে খবর পাওয়া গেছে। অসুস্থ স্বামীর সম্পত্তি অন্যজনের দখল করে নেয়ার বিষয়ে আদালতে মামলা করেন বাদীনি নাসরিন আক্তার নামক এক গৃহবধু। মামলাটি আমলে নিয়ে আদালত চৌদ্দগ্রাম থানা পুলিশকে তদন্তের দায়িত্ব প্রদান করলে, থানা পুলিশ ঘটনাস্থলে এসে সরেজমিনে তদন্ত করে। ক্ষিপ্ত হয়ে চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত রমজানের ছেলে বিবাদী গাজী আমান উল্লাহ এবং তার স্ত্রী রুমা বেগমের বিরুদ্ধে দায়েরকরা মামলা তুলে নেওয়ার জন্য, একই গ্রামের কামাল হোসেনের স্ত্রী নাসরিন আক্তারকে মামলা তুলে নেয়ার জন্য চাপ সৃষ্টি করে। নাসরিন আক্তার মামলা তুলে নিতে অস্বীকৃতি প্রকাশ করলে- বিবাদীরা নাসরিন আক্তার এবং তার স্বামী কামাল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার পাশাপাশি সন্ত্রাসী ভাড়া করে নির্যাতন সহ অশ্লীল ভাষায় ইজ্জত লুটিয়ে নেয়ার বিভিন্ন ধরনের হুমকি ধমকি প্রদর্শন করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য যে, কুমিল্লার চৌদ্দগ্রামে নিরীহ এক ব্যবসায়ীর অসুস্থতার দুর্বলতার সুযোগ নিয়ে কাগজপত্র ছাড়াই জোরপূর্বক মালিক দাবী করে, আমান নামক এক ব্যক্তি তার আপন ভাইয়ের বিরুদ্ধে দোকানে তালা লাগিয়ে জবরদখল করার অভিযোগ উঠেছে। এলাকার কয়েকজন ভাড়াটে সন্ত্রাসী ভাড়া করে উপজেলার শুভপুর ইউনিয়নের চানপুর গ্রামের কামাল হোসেনের মালিকানাধীন মুন্সীরহাট বাজারের একটি দোকানের একাংশ দখল করার খবর পাওয়া গেছে। গত ২০ আগস্ট সকাল অনুমান ৭ ঘটিকার সময় মুন্সিরহাট বাজারে ঘটনা ঘটে। এ ঘটনার বিষয়ে ব্যবসায়ীর স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে চাঁনপুর গ্রামের মৃত রমজানের ছেলে গাজী আমান উল্লাহ এবং তার স্ত্রী রুনা বেগমের বিরুদ্ধে একটি দায়ের করে।

সূত্র জানায়, জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে চৌদ্দগ্রামথানাধীন ‍মুন্সিরহাট বাজার এলাকার একটি দোকানে তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক টিন সেট ভেড়া দিয়ে, বেআইনিভাবে তালা মারার ঘটনা ঘটেছে। জানা গেছে, ২০১১ সালের নভেম্বর মাসের ৯ তারিখে শুভপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত গাজী কালা মিয়ার ছেলে রমজান আলী তার ছেলে কামাল মিয়াকে শূন্য দশমিক ৭৫ শতাংশ জমি দানপত্র করে দেয়। ওই সম্পত্তিতে নির্মাণাধীন দোকান ঘর সহ কামাল মিয়া দখলদার মালিক থাকাবস্থায় একই ইউনিয়নের যশপুর গ্রামের মৃত যৌবন আলী মজুমদারের ছেলে আবুল কাশেম মজুমদারের নিকট দোকান ঘর ভাড়া চুক্তিপত্রের মাধ্যমে ভাড়া দেয়। এ বিষয়ে ভাড়াটিয়া আবুল কাশেম মজুমদার কে জিজ্ঞাসাবাদে তিনি বলেন, ৩ লক্ষ ২৫ হাজার টাকা জামানত রাখিয়া জায়গার মালিক কামাল হোসেন থেকে উক্ত দোকান ঘর ভাড়া নেয়। ভাড়া চুক্তিপত্রের নিয়ম অনুযায়ী ভাড়াটিয়া আবুল কাশেম প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে কামাল হোসেন এবং তার পরিবারের নিকট ৩ হাজার টাকা ভাড়া প্রদান করে আসছে।
ভুক্তভোগী অসুস্থ কামাল হোসেন বলেন, “আমি প্রায় ৫ বছর ধরে দোকানের কাগজপত্রের মালিক হিসেবে জায়গা ভোগ দখল করে আসছি। আমি আমার জায়গায় নির্মাণাধীন একটি দোকানটি আবুল কাশেম মজুমদারের নিকট ভাড়া দিয়ে রেখেছি। আমার মালিকানাধীন জায়গায় ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আমার ভাই গাজী আমান এবং তার স্ত্রী রুনা বেগম জোরপূর্বক দখল করে তালা মেরে রেখেছে। মুন্সীরহাট বাজারে এমন অন্যায় কাজ করলেও বাজার কমিটি কোন ভূমিকা নেয়নি। আমি মামলা করেছি, আইনের মাধ্যমে বিচার হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৩৬:১০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

আদালতে দায়েরকৃত মামলা তুলে নেয়ার জন্য বাদিনী চৌদ্দগ্রামের নাসরিনকে অব্যাহত হুমকি

আপডেট সময় : ১০:৩৬:১০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬