আগৈলঝাড়ায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৭ কারবারি গ্রেফতার
বরিশালের আগৈলঝাড়ায় থানা পুলিশের একাধিক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ খানের তৎপরতায় পরিচালিত এসব অভিযানে আসামীদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের পরিচয় ও অভিযানের বিস্তারিত
১৫ গ্রাম গাঁজাসহ আটক: ১/বিধান হালদার (৩২), পিতা- কৃষ্ণ হালদার, মাতা- রেভা রানী হালদার, সাং- রামানন্দের আঁক। ০১ নং রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক সাকিনস্থ বিধান ডাক্তারের বাড়ির উত্তর পাশে হরিদাস মণ্ডলের বাড়িগামী পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
১০০ গ্রাম গাঁজাসহ আটক:২/ জীবন বালা (৩৫), পিতা- যোগেশ বালা এবং ৩/সঞ্জিত গাইন (৩৫), পিতা- সুনীল গাইন (উভয়ের সাং- রামানন্দের আঁক)। রাজিহার ইউনিয়নের পশ্চিম পাড়া উঁচু ব্রিজের ওপর থেকে এ দুজন আসামীকে গ্রেফতার করা হয়।
১৫ পিস ইয়াবাসহ আটক:৪/ বর্ষন বড়াল (২১), পিতা- মৃত বীরেন্দ্র নাথ বড়াল (সাং- পশ্চিম রাজিহার); ৫/রতন জয়ধর (২৯), পিতা- গৌরাঙ্গ জয়ধর (সাং- পশ্চিম রাজিহার) এবং ৬/ ঝন্টু হালদার (৩২), পিতা- মৃত বিশ্বনাথ হালদার (সাং- রামানন্দের আঁক)। কান্দিরপাড় সাকিনস্থ সুশান্ত মাস্টারের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়।
২০ গ্রাম গাঁজাসহ আটক:৭/ রোমান মোল্লা (২৪), পিতা- রশিদ মোল্লা, সাং- পশ্চিম বাগধা। গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বাগধা সাকিন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।



























