1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়ার বড়দিয়ায় দুই থানার ওসির উপস্থিতিতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইল
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০

“মাদকের আগ্রাসনে দৃশ্যমান প্রতিরোধে সমাধান”—এই স্লোগানকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বড়দিয়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলমের ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ হয়। এতে লোহাগড়া ও নড়াগাতী থানার চার ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বড়দিয়া আঞ্চলিক শাখার আয়োজনে এবং কোটাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ঝিকরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানার নবাগত ওসি মো. হোসেন আলী ও লোহাগড়া থানার নবাগত ওসি মো. শরিফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বিএনপি নেতা মোল্যা সাখাওয়াত হোসেন।

সমাবেশে বক্তব্য দেন নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, বড়দিয়া বাজার বণিক সমিতির যুগ্ম আহ্বায়ক মোল্যা শাহাদত হোসেন, বিএনপি নেতা মোল্যা বাবুল হোসেন, নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌফিক এলাহী রুবেল, খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি বিশ্বাস নওশের আলী, দি পাটনা একাডেমির এ্যাডহক কমিটির সভাপতি খান সুমন রানা, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবুল হোসেন, কোটাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আহমেদ বাবু, বিএনপি নেতা নিয়ামত মোল্যাসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, প্রশাসনকে মাদক ব্যবসায়ীদের তথ্য দেওয়ার পরও কোনো কোনো ক্ষেত্রে মাদক কারবারিদের সঙ্গে আঁতাত করে চলে আসার ঘটনা ঘটে। এমনকি মাদক কারবারিদের সঙ্গে একই জায়গায় বসে চা পান করার অভিযোগও তোলেন তারা। বক্তারা বলেন, মাদকের ভয়াবহ ছোবলে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশ থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা মো. আরিফুর রহমান সবুজ। পৃষ্ঠপোষকতায় ছিলেন খাশিয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খান বিকুল আলম এবং বিএনপি নেতা ও খাশিয়াল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মামুন খান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:২৮:৪৪ পূর্বাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

কালিয়ার বড়দিয়ায় দুই থানার ওসির উপস্থিতিতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:২৮:৪৪ পূর্বাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬