1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় মাদকবিরোধী অভিযান: ৬৫ পিচ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

হারুন অর রশীদ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী হিসেবে থাকা আরও একজন পালিয়ে যায়।

পুলিশ জানায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় ১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা পুলিশের একটি দল নিতপুর ইউনিয়নের শীতলী ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় ব্রিজ/কালভার্টের ওপর মাদক বিক্রির সময় মোঃ জহুরুল ইসলাম (৪৩)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার বুক পকেটে থাকা গুলের কৌটা থেকে ৩০ পিচ এবং তার সহযোগীর ফেলে যাওয়া পলিথিন মোড়ানো অবস্থায় আরও ৩৫ পিচসহ মোট ৬৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা ট্যাবলেটের ওজন ১৭ দশমিক ৫৫ গ্রাম এবং আনুমানিক বিক্রয়মূল্য ১৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জহুরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:১৭:৪১ অপরাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

পোরশায় মাদকবিরোধী অভিযান: ৬৫ পিচ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৩:১৭:৪১ অপরাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬