1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠে উত্তেজনা, শিক্ষার্থীদের উচ্ছ্বাস—রহমতপুর উচ্চ বিদ্যালয়ে জমজমাট আন্তঃহাউজ ফুটবল

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখার উদ্যোগ; উৎসবমুখর পরিবেশে ফাইনাল ও পুরস্কার বিতরণ।
চট্টগ্রামের সন্দ্বীপে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রহমতপুর উচ্চ বিদ্যালয়ে আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছর বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও বিদ্যালয় কর্তৃপক্ষ আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলার উদ্বোধন করেন রহমতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহমতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সরকারি হাজী আবদুল বাতেন কলেজের সাবেক ভিপি লায়ন আরিফ বিল্লাহ।

এ সময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খেলাকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও দলগত চেতনা গড়ে ওঠার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। পাশাপাশি রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে রানার্সআপ ট্রফি ও মেডেল প্রদান করা হয়।

পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে রহমতপুর উচ্চ বিদ্যালয়ের আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্টের এবারের আয়োজনের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৪০:২৮ অপরাহ্ণ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

মাঠে উত্তেজনা, শিক্ষার্থীদের উচ্ছ্বাস—রহমতপুর উচ্চ বিদ্যালয়ে জমজমাট আন্তঃহাউজ ফুটবল

আপডেট সময় : ০৩:৪০:২৮ অপরাহ্ণ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬