1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তজুমদ্দিনে মাদক নির্মূলে পুলিশের পৃথক অভিযান, গাঁজাসহ গ্রেফতার

সুলাইমান পোদ্দার তজুমদ্দিন প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩১

ভোলার তজুমদ্দিনে মাদকের বিরুদ্ধে পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে বিচারিক আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) তজুমদ্দিন থানা পুলিশের দুটি দল পৃথক স্থানে এসব অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানটি চালানো হয় রাত ৮টা ৫০ মিনিটে সোনাপুর ইউনিয়নে। সাব-ইন্সপেক্টর (এসআই) রায়হানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন— শম্ভুপুর ইউনিয়নের রাজকৃষ্ণ সেন এলাকার (৮ নং ওয়ার্ড) বাসিন্দা জসিম (৪০), সোনাপুর ইউনিয়নের উত্তর চাপড়ি এলাকার (৬ নং ওয়ার্ড) সিপন (৩০) এবং একই এলাকার লিটন (২০)।
অন্যদিকে, রাত আড়াইটার দিকে আড়ালিয়া গ্রামে দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন সাব-ইন্সপেক্টর (এসআই) সুমন। তার নেতৃত্বাধীন পুলিশের একটি দল ওই গ্রামের কলিম চৌকিদার বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ মোহাম্মদ আলমকে (৪২) হাতেনাতে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, “মাদকের বিস্তার রোধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই চারজনকে আটক করা হয়েছে। তজুমদ্দিনে মাদক কারবারি বা সেবনকারী—কাউকেই ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশের এই ‘জিরো টলারেন্স’ অভিযান অব্যাহত থাকবে।” আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:০৫:৩৪ পূর্বাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

তজুমদ্দিনে মাদক নির্মূলে পুলিশের পৃথক অভিযান, গাঁজাসহ গ্রেফতার

আপডেট সময় : ১০:০৫:৩৪ পূর্বাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬