1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, হামলার পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৪

ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ইরানে ফের হামলার পরিকল্পনা নিয়ে সহযোগীদের সঙ্গে তিনি আলোচনা করেছেন বলে জানা গেছে।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, কাতারের মধ্যস্থতায় ইরানের আলোচকেরা যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দেন। প্রস্তাবের আওতায় ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যে তেহরান হরমুজ প্রণালী খুলে দেবে এবং পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করবে।

তবে মার্কিন কর্মকর্তারা ইরান ও মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, ইরানের ওপর থেকে অবরোধ প্রত্যাহারের কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই। তাদের ধারণা, অব্যাহত অর্থনৈতিক চাপের মুখে ইরান শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের শর্ত মেনে চুক্তিতে যেতে বাধ্য হবে।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সংশয়

প্রতিবেদনটিতে বলা হয়, গত সাত মাস ধরে চলা সংঘাতের মধ্যে ট্রাম্প কখনো কূটনৈতিক উদ্যোগ, কখনো সামরিক পদক্ষেপ এবং কখনো নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের ওপর চাপ প্রয়োগ করেছেন।

নির্বাচনের পর ইরান চুক্তিতে আগ্রহী হতে পারে বলে ট্রাম্প প্রকাশ্যে মন্তব্য করলেও তেহরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি গুটিয়ে নিতে রাজি হবে কি না, তা নিয়ে তার অভ্যন্তরীণ সংশয় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নতুন সমঝোতার শর্ত প্রত্যাখ্যান করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। সংগঠনটি গত জুনের প্রাথমিক চুক্তির শর্তে ফিরে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। একই সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্যও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৩০:১৫ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, হামলার পরিকল্পনা

আপডেট সময় : ০৬:৩০:১৫ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬