গাড়ো বাজারে রাস্তার উপরে অবৈধ বাজার
ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের গারো বাজারে রাস্তার উপর জমে উঠেছে রমরমা ব্যবসা। এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ যাত্রী এবং পথচারীরা। রাস্তার দুই ধারে যারা লক্ষ লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা ঘর ভাড়া নিয়ে ব্যবসা করছে তাদের এই অত্যাচারে এখন প্রতিটা দোকানদার অতিষ্ঠ। সব সময় জ্যাম লেগে থাকার কারণে দোকানে কোন কাস্টমার আসতে পারে না, কারণ দোকানের সামনে যেই জায়গায় কাস্টমার দাঁড়িয়ে জিনিসপত্র ক্রয় করবে সেইখানে তারা বিভিন্ন কাঁচামাল রেখে জায়গা দখল করে রেখেছে। ঘরে ঢুকার কোন একটু রাস্তাও তারা রাখেনা তাহলে কাস্টমার কেমনে ঢুকবে।বাজার পরিচালনা কমিটির প্রতি, প্রতিটা দোকানদারই খুবই ক্ষুব্দ। রাস্তার উপর এরকম অত্যাচার থাকায় অনেকের ব্যবসায় লাল বাতি জ্বলে উঠেছে। রাস্তার দুইপাশের দোকানদাররা বাজার পরিচালনা কমিটিতে যারা আছেন তাদের কাছে গেলে শুধু মিথ্যা আশ্বাস দিয়ে থাকে অমুকদিন বইসা তমক দিন বইসা এটার একটা সুরাহা করতেছি আসলে কিছুই তারা করে না, কারণ বাজার পরিচালনা কমিটি কাঁচামাল পরিচালনা কমিটির কাছ থেকে মোটা অংকের আর্থিক লেনদেন করেছে। এ বিষয়ে বাজার পরিচালনা কমিটির সভাপতি ইকবাল হোসেন তালুকদার কে প্রশ্ন করা হয়েছিল যে আপনাকে আমরা ভোট দিয়ে সভাপতি বানিয়েছি আপনি বলেছিলেন দোকানদারের সুযোগ সুবিধা দেখবেন এখন আপনি উল্টো পথে হাঁটছেন তাহলে দোকানদারের জন্য কি করলেন? তিনি এ প্রশ্নটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং বলেন সবার সাথে বইসা দেখতেছি। কাঁচামাল পরিচালনা কমিটির সভাপতি জনাব মোঃ সাইদুর ভাইকে একই প্রশ্ন করা হলে তিনি ও কোন জবাব দেননি বরং ফোন রেখে দেন। বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তরফদার তিনিও কোন সঠিক জবাব দেননি। এখন জনমনে প্রশ্ন কে বা কারা টাকার লেনদেন করে রাস্তার উপরে এভাবে অবৈধ বাজারের অনুমতি দিয়েছে জনগণ জানতে চায়।























